হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ-সিলেট সড়কে লাগাতার কর্মবিরতির ডাক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন শ্রমিকদের মালিকানাধীন বাস চলাচল করতে না দেয়ায় আগামী ২০ ফেব্রুয়ারি থেকে লাগাতার কর্মবিরতি ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন ঐক্য পরিষদ। মঙ্গলবার দুপুরে শহরের মল্লিকপুর বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন এই কর্মসূচি ডাক দেন শ্রমিক পরিবহনের নেতৃবৃন্দ।

মানববন্ধনে পরিবহন শ্রমিকরা জানান, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে ৫ মাস আগে একটি এসিবাস ক্রয় করা হয়। শ্রমিকদের ক্রয়কৃত এসি বাসটি সুনামগঞ্জ-সিলেট সড়কে চলাচলে বাধা প্রদান করে বাস মালিক সমিতি। বাস চলাচলে অনুমতি পেতে দীর্ঘদিন ধরে সংশ্লিষ্টদের কাজে ধর্না দিয়েও উপেক্ষিত থাকছে দাবিটি।

আগামী ১৯ ফেব্রুয়ারির মধ্যে বাস চলাচলে অনুমতি না দিলে পরদিন ২০ ফেব্রুয়ারি থেকে সড়ক পরিবহন ঐক্য পরিষদের ডাকে লাগাতার কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছেন জেলার ছয়টি পরিবহন সংগঠন।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পরিবহন ঐক্য পরিষদের সভাপতি ফয়জনূর আহমেদ, সুনামগঞ্জ বাস মিনিবাস ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসীম উদ্দিন, ট্রাক শ্রমিক সমিতির সভাপতি আল আমীন, লেগুনা সমিতির সাধারণ সম্পাদক আব্দুল খালিক প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক