হোম > সারা দেশ > সিলেট

মধ্যনগর সীমান্তে ভারতীয় ১২ গরু আটক

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের মধ্যনগর সীমান্ত থেকে ১২টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের কান্দাপাড়া এলাকা থেকে গরুগুলো আটক করা হয়।

বিজিবির তথ্য অনুযায়ী, সকাল সোয়া ছয়টার দিকে বাঙ্গালভিটা বিওপি সদস্যরা সীমান্ত পিলার ১১৯০/৫-এস থেকে প্রায় ৭০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় গরুগুলো দেখতে পান। পরে সেগুলো জব্দ করা হয়। আটক গরুর আনুমানিক সিজার মূল্য প্রায় ৭ লাখ টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, “ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আটক গরুগুলো শুল্ক কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়