হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শুধুমাত্র নির্বাচনের দিনই দোকানপাট বন্ধ থাকবে

সিলেট ব্যুরো

জাতীয় সংসদ নির্বাচনের দিনই বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কে বা কারা ২ দিন দোকান বন্ধের প্রচারণা চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে।

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সদস্য সচিব আব্দুর রহমান রিপন বিষয়টি নিশ্চিত করে বলেন, সিলেটে দুদিন দোকান বন্ধ থাকবে- এমন প্রচারণা সঠিক নয়। তিনি বলেন, কেবল নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দোকানপাট বন্ধ থাকবে।

তিনি আরো বলেন, কে বা কারা দুদিন দোকান বন্ধের প্রচারণা চালিয়ে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি বলে তিনি জানান।

আব্দুর রহমান রিপন বলেন, দোকান মালিক সমিতির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অঞ্চলভিত্তিক সমিতির সদস্যরা নিজেদের সুবিধা অনুযায়ী দোকান খোলা বা বন্ধ রাখতে পারেন।

তাই বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখা নির্বাচনের দিন সিলেটের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা, ছাগল ৬৫

সুনামগঞ্জ পৌরসভা কর্মকর্তাদের ছুটি বাতিল

মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

১৯ দিন পর আবারো শাহজালালের দানবাক্সের টাকা গণনা শুরু

সুনামগঞ্জে সুরমার পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা

টানা বর্ষণে বিভিন্ন স্থানে বন্যা ও নদীভাঙন, ত্রাণের জন্য হাহাকার

উজানের ঢল ও টানা বর্ষণে সুনামগঞ্জে বাড়ছে নদ-নদীর পানি, প্রস্তুত ১,৩১১ আশ্রয়কেন্দ্র

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে ২৩১ শিক্ষার্থীকে পাঠদান, দ্রুত সংস্কার দাবি

রাজনগরে ১৫ গ্রামের মানুষ পানিবন্দি নিহত ১