হোম > সারা দেশ > সিলেট

স্বাধীনতা দিবসে সিলেট কারাগার থেকে মুক্তি পেলেন ৭ কয়েদি

সিলেট ব্যুরো

মহান স্বাধীনতা উপলক্ষে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে বিশেষ বিবেচনায় মুক্তি পেয়েছেন সাত কয়েদি। এর মধ্যে সুনামগঞ্জ জেলার তিন, সিলেটের দুই ও মৌলভীবাজারের দুই জন রয়েছেন। মুক্তিপ্রাপ্তরা সবাই পুরুষ। তাদের বেশিরভাগই শারীরিকভাবে অসুস্থ। কারা কর্তৃপক্ষ তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার শারমিন তানিয়া বিষয়টি নিশ্চিত করেন জানান, মুক্তিপ্রাপ্তরা সিলেট কারাগারে বিভিন্ন মেয়াদে সাজা খেটেছেন। তাদের বেশিরভাগই বৃদ্ধ ও সবাই পুরুষ। তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে সরকারি সিদ্ধান্ত মোতাবেক মুক্তি দেওয়া হয়।

কারা সূত্র জানায়, হত্যার অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দণ্ডিত ছিলেন খোরশিদ আলী (৮১)। এর মধ্যে সাজা খেটেছেন সাড়ে ১১ বছর। তার সাজার বাকি আছে আরও প্রায় ১৮ বছর। তিনি শ্বাসকষ্ট, দৃষ্টিশক্তি সমস্যাসহ নানা রোগে অচল ও অক্ষম। এ ছাড়া চাচাতো বোনকে হত্যার দায়ে ৩০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হয়ে কারাবন্দি ছিলেন শাহীনুর আলম (৫০)। তিনি ইতোমধ্য ২৮ বছর এক মাস ১৪ দিন সাজা খেটেছেন। স্ট্রোকের কারণে তিনি পক্ষাগ্রস্তসহ বার্ধক্যজনিত কারণে প্রায় অচল।

মুক্তিপ্রাপ্তরা অন্যান্যরা হলেন- সুনামগঞ্জের জগন্নাথপুরের হাড়গ্রামের হাজী আব্দুল মজিদের ছেলে খোরশিদ আলী, একই জেলার রায়পুর গ্রামের হাজী আনোয়ার পাশার ছেলে শাহীনুর আলম, জগন্নাথপুর পাড়ারগাও গ্রামের মৃত সৈয়দ উল্লাহর ছেলে সুফি মিয়া, সিলেটের বিয়ানীবাজারেরর দত্তগ্রামের সাজ্জাদ আলী ছেলে তেরা মিয়া, সিলেটের বিশ্বনাথের মৃত শমসের আলীর ছেলে বাদশা মিয়া, মৌলভীবাজার বড়লেখার মুরারপুল গ্রামের খোরশেদ আলির ছেলে হবিব আলী ও একই জেলার শ্রীমঙ্গলের মৃত ময়না মিয়ার ছেলে শফিক মিয়া।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক