হোম > সারা দেশ > সিলেট

হাওরের বোরো ফসল অর্থনীতির মূল ভিত্তি: সুনামগঞ্জের জেলা প্রশাসক

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, বর্তমান সময়ে দেশের অন্যান্য অঞ্চলের জন্য একটি প্রধান চ্যালেঞ্জ হচ্ছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। কিন্তু সুনামগঞ্জের প্রেক্ষাপট ভিন্ন। এখানে আমাদের সামনে চ্যালেঞ্জ দুটি- একটি হচ্ছে জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা আর অন্যটি হচ্ছে কৃষকের ফসলের সুরক্ষা দেওয়া অর্থাৎ ফসল রক্ষা বাঁধ নির্মাণ। আমাদের জন্য এই দুটি কাজই সমান গুরুত্বপূর্ণ এবং তা অত্যন্ত গুরুত্বের সাথে পালন করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০২৫-২৬ অর্থ বছরে কাবিটা নীতিমালার আলোকে জেলার হাওরের ডুবন্ত বাঁধ মেরামত ও রক্ষাণাবেক্ষণ বাস্তবায়নকল্পে পিআইসি কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বের বক্তব্যে একথা বলেন তিনি।

সভায় জানানো হয় চলতি অর্থবছরে জেলার ৯৫টি হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও মেরামতের লক্ষ্যে ৭১১টি প্রকল্প গঠন করা হয়েছে।

এ সময় জেলা প্রশাসক বাঁধের কাজের গতি বাড়ানোর তাগিদ দিয়ে আরো বলেন, হাওরের বোরো ফসল আমাদের অর্থনীতির মূল ভিত্তি। তাই কোনোভাবেই বাঁধের কাজে ধীরগতি বা শিথিলতা প্রদর্শন করা যাবে না। নির্বাচনের ব্যস্ততার মাঝেও বাঁধের কাজের তদারকিতে কোনও ঘাটতি রাখা চলবে না।

সভায় জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পওর বিভাগ-১) মো. মামুন হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কমিটির সদস্য আবু নাসের, সাংবাদিক জসিম উদ্দিন, শহীদনূর আহমেদ, সাইফুল ইসলাম, সালেহীন শুভ প্রমুখ।

এসময় (পওর বিভাগ-২) মো. ইমদাদুল হক, জেলা বিভিন্ন উপজেলার ইউএনওসহ বিভিন্ন উপজেলার পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪