হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ফয়ছল আহমদ (ফটল) জকিগঞ্জ উপজেলার ৮নং কসকনকপুর ইউনিয়নের নওয়াগ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের আটগ্রাম মাদাননগর যাত্রী ছাউনির পাঁশে সিলেট-জকিগঞ্জ সড়কে সিলেট থেকে ছেড়ে আসা জকিগঞ্জমুখী এক বাসের ধাক্কায় ফয়ছল গুরুতর আহত হন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৮ টার দিকে মারা যান।

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনা কেউ কোন অভিযোগ দেয়নি।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ