হোম > সারা দেশ > সিলেট

সবাইকে ভোটকেন্দ্রে আসার আহ্বান বিএনপি প্রার্থী মুক্তাদিরের

সিলেট-১

খালেদ আহমদ, সিলেট

সিলেট-১ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নিজের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নগরীর সারদা হল কেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি নির্বাচনি পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ভোট প্রদান শেষে খন্দকার মুক্তাদির বলেন, ‘স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভোট দিলাম। আমার দেখা শান্তিপূর্ণ এবং নিরাপদ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।’

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা এখনো ঘরে আছেন, তারা যেন বের হয়ে ভোট দেন।’

তিনি বলেন, রক্তের বিনিময়ে এই অধিকার অর্জিত হয়েছে এবং আল্লাহর মেহেরবানিতে তা পুনরুদ্ধার করা গেছে। ভোটের মাধ্যমে রাষ্ট্রে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হবে বলেও মন্তব্য করেন তিনি।

খন্দকার মুক্তাদির আরো বলেন, ভোটের মাধ্যমে দেশে জবাবদিহিতার সংস্কৃতি পুনঃপ্রতিষ্ঠা হবে এবং মানুষের আস্থা ফিরে আসবে। এতে দেশের আপামর মানুষ বেঁচে থাকার স্বার্থকতা খুঁজে পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জয়ের ব্যাপার আশাবাদ ও নগরবাসীর দোয়া কামনা করন। এ সময় আব্দুল কাইয়ুম চৌধুরী ও রেজাউল হাসান কয়েস লোদী উপস্থিত ছিলেন।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল