হোম > সারা দেশ > সিলেট

বাবার মৃত্যুতে এতিমখানায় খাবার দিলেন মুশফিকুল ফজল আনসারী

আমার দেশ ডেস্ক

সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বরেণ্য সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারীর মৃত্যুতে পরিবারের পক্ষ থেকে নানা সেবামুখী কার্যক্রম অব্যাহত রয়েছে।

রোববার সিলেট নগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের নাজিরেরগাও শাহজালাল জামেয়া ইসলামিয়ার এতিমখানায় এতিমদের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়েছে।

এতিমখানা সংলগ্ন মসজিদে জোহরের নামাজ শেষে মরহুম পীরাজাদা আব্দুল মোছাউয়ীর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে মরহুমের পুত্র মুশফিকুল ফজল আনসারী পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। মোনাজাত পরিচালনা করেন মরহুমের ছোট ছেলে বিশিষ্ট ইসলামিক স্কলার এবং যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব জাস্টিসে কর্মরত আবু সাঈদ আনসারী।

মরহুমের জামাতা সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সেলিম আউয়ালের উপস্থাপনায় মোনাজাত পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সংক্ষিপ্ত বক্তব্যে মুশফিকুল ফজল আনসারী আব্দুল মোছাউয়ীর স্মৃতিচারণ করে এতিমদের উদ্দেশে বলেন, আমিও আজ থেকে এতিমের দলভুক্ত এবং এতিমরাই আমার স্বজন। আমার বাবা অত্যন্ত সাদামাটা জীবন-যাপন করতেন। তিনি ব্যক্তগত জীবনে আমাদের সমাজে মানুষের মৃত্যুর পরবর্তী যে প্রচলিত নানা লৌকিকতা বিদ্যমান, সেই সব কর্মকাণ্ড এড়িয়ে চলতেন। আমরাও তার মৃত্যর পর গতানুগতিক লৌকিকতাপূর্ণ কুলখানি অনুষ্ঠানে যাইনি

মুশফিকুল ফজল আনসারী বলেন, আমাদের পরিবার এতিমখানার মতো কিছু দাতব্য প্রতিষ্ঠান বেছে নিয়েছি। পর্যায়ক্রমে যেগুলোতে সেবা ও সহায়তা কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি তার বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান। পরে পরিবারের সদস্যদের নিয়ে এতিমদের সাথে একসঙ্গে দুপুরের খাবার খান।

পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট রেডক্রিসেন্ট মাতৃমঙ্গল হাসপাতালের পরিচালক নজমুল হোসেন, ইউসিবিএল’র সিনিয়র এভিপি আবদুর রহমান আব্বাসী, সাবেক টি-গার্ডেন ম্যানেজার আনোয়ার হোসেন, একাত্তর টিভির সিলেট ব্যুরো চিফ মোহিত দিদার, জামেয়ার প্রিন্সিপাল মাওলানা লুৎফর রহমান হুমায়দি, শাবিপ্রবি কর্মকর্তা জুবায়ের ফজল আনসারী প্রমুখ।

অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, স্বেচ্ছাসেবক দল নেতাকে জরিমানা

রাশিয়ার হয়ে যুদ্ধ করে প্রাণ হারালেন মৌলভীবাজারের মুহিবুর

ফের সংসদে যাচ্ছেন হবিগঞ্জের শাম্মী

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে পাকা ধান, উৎকণ্ঠায় কৃষক

কোম্পানীগঞ্জে খাল খনন উদ্বোধন করলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

দোয়ারাবাজারে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মৃত্যু

বিএনপির মনোনয়ন পেলেন শাম্মী আক্তার ও ব্যারিস্টার আদিব

শ্রমিক সংকটে ধর্মপাশায় পাকা ধান নিয়ে বিপাকে কৃষক

গ্রাহকের ছয় কোটি টাকা নিয়ে উধাও সমবায় সমিতি

নির্মাণের এক বছরেই ২৩ কোটি টাকার ভবনে ফাটল