হোম > সারা দেশ > সিলেট

সিলেটে পুলিশের অভিযানে ৭৮ জন গ্রেপ্তার

সিলেট ব্যুরো

সিলেট মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম) বলেছেন, অপরাধ শূন্যে না আসা পর্যন্ত সিলেটে অভিযান অব্যাহত থাকবে। গত দুই দিনে (বৃহস্পতিবার ও শুক্রবার) এসএমপির বিশেষ অভিযানে ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার বিকেলে নগরীর উপশহরস্থ এসএমপির কার্যালয়ে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

সভায় রাজনৈতিক নেতৃবৃন্দ কমিশনারের কাছে সমসাময়িক নানা সমস্যার কথা তুলে ধরেন। জবাবে কমিশনার দ্রুততম সময়ে এসব সমস্যার সমাধানের আশ্বাস দেন। তিনি বলেন, এই কমিশনার কাজ করবে সিলেটবাসীর ইচ্ছা অনুযায়ী। সিলেট একটি পূণ্যভূমি—এখানে মাদক, ছিনতাই, অনাচার ও অসামাজিক কার্যকলাপ চলতে পারে না। প্রথমে সতর্ক করা হবে, সুযোগ দেওয়া হবে; প্রয়োজনে আইনের কঠোরতম প্রয়োগ হবে।

তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্প্রীতি ও ঐক্যের প্রশংসা করে বলেন, মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও ফুটপাত দখল রোধে আপনাদের একতা রয়েছে। এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি।

কমিশনার আরও জানান, নাগরিক সেবাকে সহজতর করতে আগামী ১ অক্টোবর থেকে GenieA.app চালু করা হবে, যার মাধ্যমে দ্রুত পুলিশি সেবা পাওয়া যাবে। অপরাধমুক্ত ও যানজটমুক্ত নগরী গড়তে নগরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম