হোম > সারা দেশ > সিলেট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আওয়ামী ক্যাডার জসিম আটক

সিলেট ব্যুরো

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে সিলেটে সশস্ত্র হামলার অভিযোগে আওয়ামী লীগ ক্যাডার ও সিসিকের কর্মচারী জসিম উদ্দিনকে (৪৬) আটকের পর জেলহাজতে পাঠানো হয়েছে।

মহানগর পুলিশের পক্ষ থেকে সোমবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জসিম আওয়ামী লীগের একজন ‘আলোচিত সক্রিয় কর্মী’। তার বাসা নগরীর কাজলশাহ এলাকায়। গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে তিনি আন্দোলনকারীদের দমনের উদ্দেশ্যে সশস্ত্র হামলায় অংশ নিয়েছিলেন। এটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

তিনি জানান, গত বছরের ৫ আগস্ট থেকে জসিম উদ্দিন আত্মগোপনে ছিলেন। রোববার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তায় ও সিসিটিভি ফুটেজের মাধ্যমে আসামিকে শনাক্ত করা হয়। এরপর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) শেখ মো. মিজানুর রহমানের নেতৃত্বে কাজলশাহ এলাকায় অভিযান চালিয়ে জসিমকে গ্রেপ্তার করা হয়।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ