হোম > সারা দেশ > সিলেট

বিশ্বনাথে বিএনপি নেতা আকস্মিক মৃত্যুতে বিএনপির শোক

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, সাবেক আহ্বায়ক ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান সোহেল আহমদ চৌধুরী নির্বাচনি জনসভার মিছিলে আসার পথে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিকভাবে মৃত্যুবরণ করায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

৯ ফেব্রুয়ারি রাতে পৃথক শোকবার্তায় তারা বলেন, সোহেল আহমদ চৌধুরী একজন সৎ, ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি আজীবন বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

শোকবার্তায় উল্লেখ করা হয়, বিশ্বনাথ ও ওসমানীনগরে ধানের শীষের পক্ষে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে সোহেল আহমদ চৌধুরীর ভূমিকা ছিল অসামান্য। তার রাজনৈতিক প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা এবং মানুষের প্রতি দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা খুব অল্প সময়ের মধ্যেই তাকে একজন গ্রহণযোগ্য, আস্থাভাজন ও জনপ্রিয় নেতায় পরিণত করেছিল।

বিএনপির শোকবার্তায় আরও বলা হয়, সিলেট জেলা ও বিশ্বনাথ উপজেলায় বিএনপিকে সুসংগঠিত ও শক্তিশালী করতে তার অবদান ছিল অনস্বীকার্য। দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। জনপ্রতিনিধি হিসেবে এলাকায় উন্নয়ন ও মানুষের কল্যাণে তার অবদান এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার অকালপ্রয়াণে বিএনপি একজন পরীক্ষিত ও অভিজ্ঞ নেতাকে হারাল।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও হুমায়ুন কবির সোহেল আহমদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া

সিডিএফ বন্ধ, চিকিৎসাবঞ্চিত ৩৬ বাগানের চা-শ্রমিক

দেশে আর ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না