হোম > সারা দেশ > সিলেট

ডা. জোবাইদাকে এমপি প্রার্থী চেয়ে পোস্টারে তোলপাড়

সিলেট ব্যুরো

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ও খ্যাতনামা চিকিৎসক ডা. জোবাইদা রহমানকে ঘিরে সিলেট-১ আসনের রাজনীতিতে চলছে নানামুখী আলোচনা।

ডা. জোবাইদা তার শাশুড়ি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে গত ৬ মে দেশে ফিরেছেন। ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে দেশে ফেরায় তাকে স্বাগত জানিয়ে সিলেটে সাবেক ছাত্রদল নেতাদের আনন্দ মিছিলের পর এবার নগরজুড়ে পোস্টারিং হয়েছে।

এতে তাকে ‘মর্যাদাপূর্ণ’ সিলেট-১ আসনে প্রার্থী হিসেবে দেখতে চাওয়া হয়েছে। তবে কে বা কারা এই পোস্টার নগরজুড়ে সাঁটিয়েছেন তা উল্লেখ না থাকায় কিছুটা ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

দেশে ফেরার সময় স্থানীয় বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক নেতা উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, সিলেটের মেধাবী মেয়ে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান সিলেট-১ আসনে প্রার্থী হলে সেটা হবে দলের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ।

ডা. জোবাইদার দেশে ফেরা নিয়ে রাজনৈতিক মহলে পটপরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। জোবাইদার জন্মভূমি সিলেটে তাকে নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা, নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা এবং চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনীতিতে অভিষেক হওয়ার বিষয়টি নিয়ে চায়ের কাপে ঝড় উঠেছে।

এদিকে জোবাইদা রহমানকে নিয়ে সিলেটে যখন আলোচনা তুঙ্গে, তখন যুক্তরাজ্য ভ্রমণ শেষে ১৮ দিন পর দেশে ফিরে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একই ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আরিফুল হক চৌধুরী বলেন, আমি তো মিডিয়ার সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সিলেট-১ (নগর-সদর) আসনে প্রার্থী হওয়ার অনুরোধ জানিয়েছি। তারেক রহমান প্রার্থী না হলে জিয়া পরিবারের কেউ যেন প্রার্থী হন, সে দাবিও জানিয়েছি। এ নিয়ে রহস্যের কিছু নেই।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক