হোম > সারা দেশ > সিলেট

রাজনগরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজারের রাজনগরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের জোড়াপুর গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখ সিদ্দিক নাহার মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল সৌদিপ্রবাসী হাফেজ মাওলানা লুৎফর রহমানের আড়াই বছর বয়সী ছেলে মুছা, এবং প্রয়াত মাওলানা আব্দুর রাজ্জাক (রহ.)-এর তিন বছর বয়সী ছেলে মুছামা, দুজনেই সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

অনেকক্ষণ ধরে শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। একপর্যায়ে তাদের পুকুরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়।

এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ