হোম > সারা দেশ > সিলেট

২০০ বছরের পুরোনো বটগাছের শীতল ছায়া লাখাইয়ে

রফিকুল ইসলাম, লাখাই (হবিগঞ্জ)

হবিগঞ্জের সদর উপজেলা ও লাখাই উপজেলার কানাই নদীর পূর্ব পাড় ঘেঁষে প্রায় দুই একর জায়গাজুড়ে শতবছর ধরে ডুমড়া গ্রামের হাওরের বুকে দাঁড়িয়ে আছে বিশালাকৃতির একটি বটগাছ। রোদ, বৃষ্টি ও ঝড়ে শতবছর ধরে পথিক, কৃষক, রাখাল ও জেলেদের শীতল আশ্রয় দিয়ে যাচ্ছে গাছটি। স্থানীয় হিন্দু সম্প্রদায় গাছটি ঘিরে অনেক সময় পূজা-অর্চনাও করে থাকে।

গাছটির ঝুলন্ত লতা আর শেকড় নেমে শত শত গাছের সৃষ্টি হয়েছে। অনেকে আবার মানত বা মনের আশা পূরণের জন্যও গাছটিকে বেছে নেন। ফাল্গুন মাসে পাগল শঙ্কর মহাউৎসব পালন করা হয়ে থাকে এখানে। মুসলিমরা গাছটিকে উপকারী বৃক্ষ হিসেবে সমীহ করে থাকেন।

বটগাছটির প্রাকৃতিক সৌন্দর্য, পাখির কলকাকলিতে মুখরিত শীতল পরিবেশ চিত্তকে বিস্ময় ও আনন্দে অভিভূত করে। গাছটি শতবছরের স্মৃতি। পুরো এলাকায় ছড়িয়ে পড়েছে গাছটির বিশাল শাখা-প্রশাখা। শিকড়-বাকড়ে ছেয়ে গেছে বিস্তৃত আবাদি জমি। গাছটি চিরসবুজ। বার্ধক্যের ছাপ একটুও পড়েনি তার গায়ে।

ডুমড়া গ্রামটি বহু আগে থেকেই কুমার সম্প্রদায়ের বসতির জন্য বিখ্যাত ছিল। তাছাড়া কিছু জমিদার শাসন করতেন ওই এলাকাটি। অনেক পুরাতন দালানকোঠাও কবছর আগে দেখা যেত। এখন আর সেসব দালানকোঠা নেই। ওই গ্রামে এখন মূলত মুসলিমদের বাস। অনেকেই কৃষিকাজ করে ক্লান্ত হয়ে বটগাছটির ছায়ায় বিশ্রাম নেন, নদীপার হতে এলে গাছের নিচে অপেক্ষা করেন।

বটগাছটি বহু যুগের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এর প্রতিটি শাখা-প্রশাখা যেন অতীতের গল্প বহন করে। স্থানীয় প্রবীণ বাসিন্দা সুন্দর সরকার বলেন, পুরাতন বটবৃক্ষটিকে বাঁচিয়ে রাখা ও তার সংরক্ষণ করা প্রয়োজন।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ