দৈনিক আমার দেশ সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমান ও ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। রোববার পাঠকমেলার আয়োজনে সকাল ১১টায় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে সাংবাদিক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বৈষ্যম বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবন্দ অংশগ্রহণ করেন।
এ সময় দৈনিক আমার দেশ এর প্রতিনিধি আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহম্মদ, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবির, উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীন মিয়া, এনটিভি প্রতিনিধি জামাল আবু নাসের, বাংলা টিভি প্রতিনিধি হামিদুর রহমান, রাজধানী টিভির সালমান কয়েস, সাংবাদিক জালাল উদ্দিল লস্কর শাহীন, রিংকু দেবনাথ, লিটন পাঠান, মোক্তার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, মেহেদী হাসান, মাসুম মিয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সুজন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক বকুল মিয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাশেল মিয়া ও পাঠক মেলার আলমগীর মিয়া প্রমুখ।