হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এ বাজেট উপস্থাপন করেন।

নতুন অর্থবছরের মোট বাজেট ১৬ কোটি ৩৪ লাখ টাকা। যা আগের বছরের তুলনায় ১ কোটি ৩৪ লাখ টাকা বেশি (বৃদ্ধি ৮.৯৩%)। এর মধ্যে ১৬ কোটি ৪ লাখ টাকা সরকার ও ইউজিসি থেকে এবং ৩০ লাখ টাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ে আসবে।

বাজেটে ১১ কোটি ২৯ লাখ টাকা আবর্তক ব্যয় ও ৫ কোটি ৫ লাখ টাকা মূলধন ব্যয় ধরা হয়েছে। বেতন-ভাতা খাতে ৬ কোটি টাকা, পণ্য ও সেবা খাতে ৪ কোটি ৯১ লাখ টাকা, গবেষণায় ২১ লাখ টাকা এবং মূলধন ব্যয়ে যন্ত্রপাতি, যানবাহন ও আইসিটি খাতে বড় অংশ বরাদ্দ করা হয়েছে।

ছাত্রকল্যাণে ৫৭ লাখ ৯২ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। যার মধ্যে মেধা বৃত্তি, ছাত্রী হল, শিক্ষা সফর ও ক্রীড়া কার্যক্রমের জন্য অর্থ রাখা হয়েছে।

উপাচার্য জানান, আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে দ্বিতীয়বারের মতো বাজেট প্রকাশ করা হলো। গত অর্থবছর থেকে সকল ক্রয় ই-জিপি (e-GP) পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক