হোম > সারা দেশ > সিলেট

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গা আটক

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ১২ জন রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বৃহস্পতিবার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে বড়লেখা উপজেলার বাতামোড়ল পান পুঞ্জি এলাকায় তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন নারী ও ৫ জন শিশু রয়েছে।

বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, ভারতীয় ভূখণ্ড থেকে জোরপূর্বক পুশ-ইন করে রোহিঙ্গাদের বাংলাদেশে পাঠানো হয়। বিজিবি টহল দল তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে।

তিনি আরও জানান, আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে বড়লেখা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

ঘুমের মধ্যে এখনো বোমার শব্দ শুনতে পান ইরানফেরত মামুন

আবারও ভূমিকম্প অনুভূত দেশে

ধান কাটা নিয়ে অনিশ্চয়তা, জলাবদ্ধতায় ডুবে আছে হাওরাঞ্চল

গ্রাহক সংগ্রহে গিয়ে দুই বিমা কোম্পানির লোকজনের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডে শতকোটি টাকা বকেয়া