হোম > সারা দেশ > সিলেট

সিলেট-১ আসনে মাওলানা হাবিবকে জামায়াতের নতুন প্রার্থী ঘোষণা

সিলেট ব্যুরো

ভিআইপি আসন হিসেবে খ্যাত সিলেট-১ আসনে (মহানগর ও সদর উত্তর) প্রার্থী বদল করেছে জামায়াতে ইসলামী। এবার এই আসনটিতে দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমির এবং ইবনেসিনা হাসপাতালের ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা হাবিবুর রহমানকে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় মঙ্গলবার রাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে এই আসনে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে দলীয় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রসঙ্গত, গত ৭ ফেব্রুয়ারি সিলেট-১ আসনে দলের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়েরকে প্রার্থী ঘোষণা করে সিলেট বিভাগের ১৯টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করে জামায়াত।

সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।

সভা শেষে এহসানুল মাহবুব বলেন, জামায়াত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বিভিন্ন স্থানে প্রার্থী ঘোষণা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ সভায় সিলেটের রাজনৈতিক অঙ্গনের প্রিয় মুখ মাওলানা হাবিবুর রহমানকে সিলেট-১ আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। তিনি একজন ইসলামি চিন্তাবিদ ও সজ্জন ব্যক্তিত্ব।

সভায় আরও উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরী আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নান ও হাফেজ আনওয়ার হোসাইন খান, মহানগর নায়েবে আমির ড. নূরুল ইসলাম বাবুল, মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি মোহাম্মদ আব্দুর রব প্রমুখ।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক