হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাক ছিনতাই চেষ্টার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

সিলেট মহানগরীতে ভারতীয় পণ্যবাহী একটি ট্রাক ছিনিয়ে নেওয়ার চেষ্টার মামলায় যুবদল নেতা মনিজুল আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মনিজুল আহমদ সিলেট মহানগর যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক এবং আম্বরখানা ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

রোববার (৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নগরীর আম্বরখানা এলাকা থেকে তাকে আটক করা হয়।

এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) সহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় করা চোরাচালান ও পুলিশের ওপর হামলা চেষ্টার একটি মামলা বিচারাধীন রয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মনজুরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হতে পারিনি। তবে রোববার আদালতে হাজির করা হয়েছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ১৮ জুলাই বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক নগরীর চৌকিদেখি এলাকা দিয়ে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ব্যারিকেড দিলে চালক সেটি উপেক্ষা করে মজুমদারি এলাকার একটি গলিতে ঢুকে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

পরে অভিযোগ ওঠে, মনিজুল আহমদ তার সহযোগীদের নিয়ে পুলিশের ওপর চড়াও হন এবং জব্দ ট্রাকটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়।

লিবিয়ায় বন্দিদশা থেকে পালিয়ে বাড়ি ফিরলেন রায়হান

জগন্নাথপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জে বজ্রপাতে এক ভাই নিহত, আরেক ভাই আহত

হবিগঞ্জে চা বাগান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

শ্রীমঙ্গলে লেবুবাগানে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

সাতছড়ি জাতীয় উদ্যানে ১০ লাখ টাকার সেগুনগাছ চুরি

শ্রীমঙ্গল প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটি গঠন

সিলেট সীমান্ত দিয়ে ঢুকছে বিপুলসংখ্যক ভারতীয় গরু

সিলেটে নিরাপত্তায় ফেস রিকগনিশন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা

হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক তাহমিনা