হোম > সারা দেশ > সিলেট

তারেক রহমানের জন্য প্রস্তুত শায়েস্তাগঞ্জ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

ছবি: আমার দেশ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদের বিশাল মাঠে আজ বিএনপির নির্বাচনি জনসভা।

বৃহস্পতিবার বেলা ৩টা থেকে ৪টার মধ্যে সভা শুরু হওয়ার কথা। ইতিমধ্যে জনসভাস্থলের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিক প্রচারণায় ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

জেলা বিএনপির ব্যানারে আয়োজিত নির্বাচনি জনসভায় সভাপতিত্ব করবেন কেন্দ্রীয় বিএনপির সহ-স্থানীয়বিষয়ক সম্পাদক শাম্মী আক্তার। একই মঞ্চে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্য কেন্দ্রীয় নেতারা।

এদিকে আজকের এই জনসভায় যোগ দিতে হবিগঞ্জের ৯টি উপজেলা থেকে নেতাকর্মীরা এই মাঠে উপস্থিত হবেন।

উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী বলেন, ‘উপজেলার ভবন নির্মাণের জন্য মাটি ভরাট করা হয়েছে। এই মাঠে এবারই প্রথম রাজনৈতিক সমাবেশ হচ্ছে এবং তারেক রহমানই প্রথম এই মাঠে ভাষণ দেবেন। ’

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও হবিগঞ্জ-৩ আসনের এমপি পদপ্রার্থী আলহাজ্ জি কে গউছ বলেন, ‘মাঠটি ঢাকা-সিলেট মহাসড়কের পাশে হওয়ায় সমাবেশের জন্য উপযোগী স্থান হিসেবে নির্ধারণ করা হয়েছে।’

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪