হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরকে ধাক্কা কালনী এক্সপ্রেসের, গেটম্যান বরখাস্ত

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরের সঙ্গে কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাড়াউড়া চা-বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ট্রাক্টরচালক আবদুল কাইয়ুম টিটু গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় ট্রাক্টরের সামনের অংশ সম্পূর্ণ ভেঙে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে শ্রমিক পরিবহনের উদ্দেশ্যে ট্রাক্টর নিয়ে ভাড়াউড়া চা-বাগানের দিকে যাচ্ছিলেন চালক টিটু। রেলক্রসিং পার হওয়ার সময় সিলেট থেকে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন এসে ট্রাক্টরটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

ইস্পাহানি জেরিন চা-বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা জানান, শ্রমিক আনতে যাওয়ার পথে ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। চালক দ্রুত লাফিয়ে পড়ায় প্রাণে রক্ষা পেলেও আহত হন। পরে তাকে প্রথমে বাগানের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেটম্যান উপস্থিত ছিলেন না। গেট নামানো না থাকায় ট্রাক্টরটি ক্রসিং পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ রেলওয়ের সিনিয়র উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, দায়িত্বে অবহেলার অভিযোগে অস্থায়ী গেটম্যান ইমরুলকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনার পর থেকে ওই গেটম্যান পলাতক রয়েছেন বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত।

এমই

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ

৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

হবিগঞ্জে রাতের আঁধারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

ছাতকে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে ক্রীড়া সংগঠক নিহত

ওসমানীনগরে দাঁড়িয়ে থাকা বাসে স্লিপার কোচের ধাক্কায় নিহত ২

শহীদ জিয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে

প্রত্যাশার চেয়ে কম পর্যটক শ্রীমঙ্গলে

তাহিরপুরে নৌকা থেকে নদীতে পড়ে কিশোর নিখোঁজ

সিলেটকে আন্তর্জাতিক পর্যটনে রূপ দিতে কাজ করছে সরকার