হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের শাল্লায় পূর্ব ঘোষণা দিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার সকালে উপজেলার শ্রীহাইল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, খাস জমি দখলসহ আধিপত্য বিস্তার নিয়ে শ্রীহাইল গ্রামের আফজল মিয়ার সঙ্গে জুবায়ের আহমেদ ডালিমের বিরোধ চলছিল। এর জের ধরে একাধিকবার সংঘর্ষ হয়েছে দুই পক্ষের। এ নিয়ে একাধিক মামলাও চলমান রয়েছে।

দুদিন আগ থেকেই ভাড়াটিয়া লোক এনে বাড়িতে রাখে আফজল গ্রুপ। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সকালে ডালিম গ্রুপের ওপর হামলা চালায় তারা। একপর্যায়ে প্রতিপক্ষের ৫০টি বাড়িঘরে ভাঙচুর চালিয়ে লুটপাট করা হয়।

শাল্লা থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক