হোম > সারা দেশ > সিলেট

সুবিপ্রবি ও ইবনে সিনার সমঝোতা স্মারক স্বাক্ষর

সিলেট ব্যুরো

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি) এবং ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

রোববার (১০ মে) সিলেটে ইবনে সিনা হাসপাতালের বোর্ড রুমে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (সুবিপ্রবি) ভাইস চ্যান্সেলর-ভিসি প্রফেসর ড. নিজাম উদ্দিন এবং হাসপাতালের পক্ষে ইবনে সিনা হাসপাতাল লি. এর চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমান সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুক্তিপত্র পরস্পরের কাছে হস্তান্তর করেন।

এ চুক্তির ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীগণ সিলেটের সোবহানীঘাট ও ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার, রিকাবীবাজার শাখা থেকে বিশেষ ছাড়ে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তার উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। হাসপাতালের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হাসপাতালের ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী এবং সুবিপ্রবি'র পক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শেখ আব্দুল লতিফ।

এসময় উপস্থিত ছিলেন বলে হাসপাতালের এডিশনাল ডিএমএস মেজর (অব.) ডা. আব্দুস সালাম চৌধুরী, এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক, ম্যানেজার (এডমিন) এন্ড ইনচার্জ বেলাল হোসাইন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এডমিন) মো. জহির উদ্দিন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (করপোরেট, বিজনেস ডেভেলপমেন্ট) মো. শাহেদ আলী, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট অফিসার নূর মোহাম্মদ, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার এমাদ উদ্দিন এবং সুবিপ্রবির কম্পিউটার এন্ড সাইন্স বিভাগের চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ ও গণিত বিভাগের লেকচারার সৈয়দ ইমাম মাহাদী।

এএস

জমিয়ত নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী