হোম > সারা দেশ > সিলেট

রাস্তায় ঘর বানালেন শ্রমিক লীগ নেতা, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা

উপজেলা প্রতিনিধি, নবীগঞ্জ (হবিগঞ্জ)

ছবি: আমার দেশ

নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ গ্রামে স্থানীয় প্রভাবশালী আওয়ামী শ্রমিক লীগ নেতার নেতৃত্বে একদল লাঠিয়াল বৃহস্পতিবার ভোরে পাশের বাড়ির মরহুম আব্দুল মতিন মাস্টারের চলাচলের রাস্তায় জোরপুর্বক ঘর নির্মাণ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলেও রাস্তার প্রতিবন্ধকতা অপসারণের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি। এ ব্যাপারে আব্দুল মোমেন দিলীপ উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত আবেদন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার রাজাবাদ গ্রামের প্রাইমারি শিক্ষক আব্দুল মতিন মাস্টার (অব.) প্রায় ২৫ বছর ধরে নিজের ভূমিতে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন এবং বাড়ির পূর্ব দিকে একমাত্র রাস্তা নিজস্ব অর্থে মেরামত করে চলাচল করছিলেন। চার-পাঁচ বছর আগে একই গ্রামের প্রভাবশালী আওয়ামী শ্রমিক লীগের উপজেলা সভাপতি দলীয় প্রভাব খাটিয়ে রাস্তাটি তাদের দাবি করে বেড়া দেওয়ার চেষ্টা করেন।

একপর্যায়ে দেড় শতক জমি মরহুম আব্দুল মতিন মাস্টারের ছেলেদের নামে রেজিস্ট্রি করে দেওয়ার শর্তে বিবাদী মাজহারুল ইসলাম অপু ৩ লাখ টাকা চুক্তিতে নগদ অগ্রিম ১ লাখ ৫০ হাজার টাকা নেন। পরবর্তী সময়ে রেজিস্ট্রি করে দেওয়ার সময় বাকি টাকা পরিশোধ করা হবে মর্মে চুক্তি হয়।

কিন্তু উক্ত ভূমির এসএ মালিক হাছন উল্লা গং। ভুলবশত বিবাদী মাজহারুল ইসলাম অপুর বাবা আব্দুল হাসিমের নামে আরএস রেকর্ড হওয়ায় তারা রেজিস্ট্রি করে দিতে ব্যর্থ হন। সাত-আট মাস আগে ওই রাস্তা মাটি দিয়ে মেরামত করেন প্রবাসী আব্দুল মোনায়েম দুলন। এ সময় অপু গংরা কোনো ধরনের বাধা দেননি।

বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শ্রমিক লীগ নেতা মাজহারুল ইসলাম অপু ও তার লন্ডন প্রবাসী ভাই তাজুল ইসলাম নিঠুর নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উক্ত রাস্তার ওপর টিনের ছাপড়া নির্মাণ করেন। এতে ওই পরিবারের লোকজন ঘর থেকে বের হতে না পেরে গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।

ওই বাড়ির চার-পাঁচজন স্কুল পড়ুয়া ছেলেমেয়ে স্কুলে যেতে পারছে না। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন বলেন, অফিশিয়াল কাজে ঢাকায় অবস্থা করছেন। এলাকায় ফিরে বিষয়টি দেখবেন। গৃহবন্দি আব্দুল মোমেন দিলীপ বলেন, ওই জায়গার মালিক হাছন উল্লা গং। কিন্তু অপু আমাদের কাছ থেকে টাকা নিয়েও রেজিস্ট্রি দিতে পারেননি।

আজ ভোরে লাঠিয়াল বাহিনী নিয়ে আমাদের চলাচলের রাস্তা বন্ধ করে জোরপূর্বক ঘর নির্মাণ করেছে। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আমরাও ঘরে বন্দি অবস্থায় আছি।

এমএইচ

সাতজনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

সুনামগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বাড়ছে নদ-নদীর পানি

হবিগঞ্জে বিপৎসীমার ওপরে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মাধবপুরে অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন

২৪ ঘণ্টায় মৌলভীবাজারে ১০০ মিমি বৃষ্টিপাত, বাড়ছে নদ-নদীর পানি

সিলেট ওসমানী মেডিকেলে কর্মবিরতি ও একাডেমিক শাটডাউন

বাহুবলে দুই বাসের সংঘর্ষে নিহত চালক, আহত ২০ যাত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের পর বাংলাদেশি কর্মীদের জন্য খুলল শ্রমবাজার

সিলেটে দুই মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

হবিগঞ্জ শিল্পকলা একাডেমি সম্মাননা পাচ্ছেন ২৯ গুণী শিল্পী