হোম > সারা দেশ > সিলেট

ভাঙনে হুমকির মুখে ভোলাগঞ্জ আদর্শগ্রাম

উপজেলা সংবাদদাতা, (কোম্পানীগঞ্জ) সিলেট

সিলেটে কোম্পানীগঞ্জ উপজেলার বেড়াই মিয়ার ঘাটে পাথর উত্তোলন করার কারণে ভাঙনে হুমকির মুখে পড়েছে ভোলাগঞ্জ আদর্শগ্রাম।

স্থানীয় সূত্রে জানা যায়, বেড়াই মিয়ার ঘাটে প্রতি রাতে ৪ থেকে ৫টি শেইব মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হয়। একেকটি মেশিনে প্রতি রাতে ২০ হাজার টাকা দিতে হয়। কয়েকজন প্রভাবশালী এসব জায়গার মালিকানা দাবি করে এ টাকা নিয়ে থাকেন।

সরেজমিনে দেখা গেছে, ধলাই নদীর পশ্চিম পাড় ঘেষে পাথর উত্তোলন করায় ভাঙনের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জায়গা নদীতে বিলীন হয়ে গেছে। রাতে মেশিন দিয়ে পাথর উত্তোলন করা হয় আর দিনে নৌকা দিয়ে বালু উত্তোলন করা হয়। এতে করে এই এলাকার ঘরবাড়ি নদীতে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে। এভাবে চলতে থাকলে বর্ষা মৌসুমের আগেই মসজিদ ও বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে।

এ বিষয়ে স্থানীয় আদর্শগ্রামের মুরব্বি মখতছির আলী বলেন, গ্রামের মুরুব্বিরা মিলে আমরা বাধা দিচ্ছি। কিন্তু টাকার বিনিময়ে জায়গার মালিক দাবি করে ওরা মেশিন লাগিয়ে পাথর উত্তোলন করাচ্ছে। আমাদের বাধা মানছে না। আমরা গ্রামের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে দরখাস্ত দিব।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান বলেন, আদর্শগ্রামে শেইব মেশিন দিয়ে পাথর উত্তোলনের খবর পেয়েছি। ২দিন আগে রাত ৩টায় পুলিশ পাঠিয়েছিলাম কিন্তু তাদের পায়নি। এখান থেকে যেই পাথর উত্তোলন করবে তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থাগ্রহণ করবো।

কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাসনাত বলেন, সোমবার সিলেটের একজন ম্যাজিস্ট্রেট ভোলাগঞ্জ আদর্শগ্রামের ঐ এলাকা পরিদর্শন করেছেন। আমিও সেখানে যাব। অবৈধভাবে কেউ এই এলাকা থেকে পাথর উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪