সুনামগঞ্জের দিরাইয়ে এক দিনে আত্মহত্যা করেছেন দুই যুবক। তারা হলেন উপজেলার সরমঙ্গল ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মো. ধনু মিয়ার ছেলে বাবর মিয়া (২৫) এবং জারুলিয়া গ্রামের ইদ্রিছ আলীর ছেলে আমজদ আলী (২২)।
জানা গেছে, শুক্রবার নিজ ঘরে বাবর মিয়া ফাঁস নিয়েছেন বলে জানিয়েছে স্বজনেরা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। একই সময় জারুলিয়া গ্রামে আমজাদ হোসেন নিজ ঘরে বিষ পান করেন। স্বজনেরা তাকে প্রথমে দিরাই উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেডএম