হোম > সারা দেশ > সিলেট

ধানের শীষ হলো মাথা উঁচু করে বাঁচার প্রতীক

তাহসিনা রুশদীর লুনা

সিলেট ব্যুরো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ–ওসমানীনগর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়, এটি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রাম। ধানের শীষ কোনো সাধারণ প্রতীক নয়। এটি মানুষের অধিকার, ন্যায়ের পক্ষে দাঁড়ানোর শক্তি এবং মাথা উঁচু করে বাঁচার প্রতীক।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সিলেটের বিশ্বনাথ পৌর শহরের নতুন বাজার প্রবাসী চত্বর সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. লিলু মিয়া ও যুবদল আহ্বায়ক সামসুল ইসলামের যৌথ পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি ও এম. ইলিয়াস আলীর সহোদর এম. আসকির আলী, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালাম, ইলিয়াস আলীর বড় ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস অর্ণব এবং ছোট ছেলে লাবীব শারার।

ছাতকে দাঁড়িপাল্লার সমাবেশ জনসমুদ্রে পরিণত

বিশ্বনাথে বিএনপি নেতা আকস্মিক মৃত্যুতে বিএনপির শোক

কাজের মাধ্যমেই ভালেবাসার প্রতিদান দেবো: আরিফুল হক চৌধুরী

সিলেটে প্রচারণার শেষ দিনে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি অভিযোগ

এমপি নির্বাচিত হলে হাওরের চাঁদাবাজি রুখে দেবো

মিছিল নিয়ে জনসভায় যাওয়ার পথে বিএনপি নেতার মৃত্যু

কুলাউড়ায় জামায়াত প্রার্থীর নির্বাচনি ইশতেহার ঘোষণা

সুনামগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াতের হাড্ডাহাড্ডি লড়াই

হবিগঞ্জ-২ আসন: সনাতনীদের ভোটেই খুলবে প্রার্থীর ভাগ্যের চাকা

যত বেশি ভোটে নির্বাচিত হবো তত বেশি উন্নয়ন করবো, বললেন বিএনপির প্রার্থী