হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসাশিক্ষকের লাশ উদ্ধার ভৈরবে

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিখোঁজ মাদ্রাসাশিক্ষক মাওলানা শাহ মনিরুজ্জামানের লাশ ব্রাহ্মণবাড়িয়ার ভৈরব সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার রাত ১০টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্বজনেরা। নিখোঁজের পর কীভাবে তিনি সেতুর নিচে পৌঁছালেন এবং তার মৃত্যুর প্রকৃত কারণ কী, তা নিয়ে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

জসিম তালুকদার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের মাজদিহি গ্রামের আবদুল ওয়াহিদের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি উপজেলার জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম মাদ্রাসায় শিক্ষকতা করে আসছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন শাহ মনিরুজ্জামান। তিনি শ্রীমঙ্গলের ভৈরবগঞ্জ বাজার এলাকায় একটি বাসায় বসবাস করতেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘যেহেতু ঘটনাটি ভৈরব থানা এলাকায় ঘটেছে, তাই সেখানেই ময়নাতদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।’

এমই

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম