হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাই উপজেলার করাব উচ্চ বিদ্যালয়ের সামনে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

বুধবার দুর্ঘটনাটি ঘটেছে বলে লাখাই থানা পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে মনির হোসেন (২৩), সুমা আক্তার (৪০), মরুয়ারা খাতুন (৪৫), কিরণ রশিদ (৫০), শিপন মিয়া (৩৫), মোবারক হোসেন (৪৩), রইছ উল্লাহ(৫৫) নাম জানা গেছে। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, লুবাবা পরিবহনের একটি বাস ঢাকা থেকে যাত্রী নিয়ে আজমিরীগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে লাখাই উপজেলার উল্লিখিত স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে রাস্তার নিচে পড়ে যায়।

লাখাই থানার এসআই আক্তারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, তিনি রোড ডিউটিতে ছিলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএস

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক