হোম > সারা দেশ > সিলেট

ভোটের পক্ষে ইনকিলাব মঞ্চের প্রচার

উপজেলা প্রতিনিধি, বাহুবল (হবিগঞ্জ)

হবিগঞ্জের বাহুবলে আধিপত্যবাদ মুক্ত ইনসাফের বাংলাদেশ বিনির্মানে সংসদ নির্বাচনে গণভোটের পক্ষে শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার বেলা আড়াইটার দিকে বাহুবল ও মিরপুরে ইনকিলাব মঞ্চের উদ্যোগে ইনসাফ ও আজাদীর পক্ষে হ্যাঁ ভোট প্রদানের প্রচারপত্র বিলি করা হয়।

‎এতে ইনকিলাব মঞ্চের তোফায়েল আহমেদ, ফয়ছল আহমেদ, লিটন মিয়া, ফাহিম চৌধুরী, রায়হান মিয়া, বাঁধন মিয়াসহ জুলাই গণ-অভ্যুত্থানের ছাত্র প্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।

‎এ সময় গণভোটে হ্যাঁ-এর পক্ষে সাধারণ মানুষের ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। গণভোটে হ্যাঁ জয়যুক্ত করতে অনেকেই অভিমত ব্যক্ত করেন।

আনোয়ার আলী নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী বলেন, দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোট দেওয়া প্রয়োজন। অটোরিকশা চালক ইউসুফ মিয়া বলেন, হ্যাঁ ভোট হচ্ছে শান্তি ও উন্নয়নের জন্য। আমি হ্যাঁ ভোট দিতে চাই।

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

আট বছরেও নিজস্ব ভবন হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুটি হাসপাতাল থেকে চুরি

মাধবপুরে আলেম-উলামাদের সম্মাননা স্মারক প্রদান

উচ্চাভিলাষী বাজেট দেশের অর্থনীতির জন্য শুভ নয়: ফয়জুল করীম

সীমান্তে ৬ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ, চোরাকারবারি আটক