হোম > সারা দেশ > সিলেট

সাবেক এমপি মজিদ আরেক মামলায় গ্রেফতার

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জ-২ আসনের সাবেক এমপি মো. আব্দুল মজিদ খানকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার আরও একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

মঙ্গলবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল আলীম এ আদেশ দেন। এর আগে, ১৮ অক্টোবর এ মামলা হয়।

আদালত পরিদর্শক মো. নাজমুল হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১৮ জুলাই হবিগঞ্জ শহরে আহত হন মরণ চাঁন। তিনি যশেরআব্দা এলাকার বাসিন্দা। এ ঘটনায় ১৮ অক্টোবর মজিদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন তিনি।

পরে মজিদকে শ্যোন অ্যারেস্টের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা এসআই সিরাজুল মওলা। শুনানি শেষে তাকে গ্রেফতারের আদেশ দেন বিচারক।

এর আগে, ১০ ফেব্রুয়ারি মজিদ খানকে ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত