হোম > সারা দেশ > সিলেট

সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু

সিলেট ব্যুরো

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৯০ বছর বয়সী এ রোগী মারা যান।

বুধবার দুপুর দেড়টার দিকে সিলেট স্বাস্থ্য অধিদপ্তর কার্যালয় এক বার্তায় এ তথ্য জানায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. আনিসুর রহমান জানান, এ নিয়ে চলতি বছর সিলেটে করোনাভাইরাসে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটলেও সার্বিকভাবে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সূত্র জানায়, করোনার চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুজন শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চলমান ভেরিয়েন্টে সিলেটে এখন পর্যন্ত মোট ৩০ জন আক্রান্ত হয়েছেন। তবে বর্তমানে সিলেটের কোনো হাসপাতালে করোনা রোগী ভর্তি নেই।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত