হোম > সারা দেশ > সিলেট

যুবসমাজকে রক্ষায় মাদকের আগ্রাসন রুখে দিতে হবে

সিলেট ব্যুরো

সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী বলেছেন, নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যুব সমাজকে রক্ষার জন্য মাদকের আগ্রাসন রুখে দিতে হবে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে চোরাচালান প্রতিরোধসংক্রান্ত বিভাগীয় আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, দিন দিন মাদকসেবীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে।

তাই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের এ আগ্রাসন থেকে রক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদকবিরোধী আন্দোলন বেগবান করতে হবে।

তিনি বলেন, চোরাচালান একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। দেশের অর্থনীতির স্বার্থে চোরাচালান প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। তিনি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম এবং ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর আহ্বান জানান।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক প্রমুখ।

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব