হোম > সারা দেশ > সিলেট

শাবিতে ছাত্রীর শ্লীলতাহানি, নিষিদ্ধ ছাত্রলীগের দুই ক্যাডার আটক

প্রতিনিধি, শাবিপ্রবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই ক্যাডারকে হেফাজতে নেয়া হয়েছে। সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক দুই শিক্ষার্থী হলেন শাবির সমাজবিজ্ঞান বিভাগের শান্ত তারা আদনান ও স্বাগত দাশ পার্থ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গত মাসে সুরমা আবাসিক এলাকার একটি মেসে ওই ছাত্রীকে ডেকে নিয়ে গিয়ে অজ্ঞান করে শ্লীলতাহানির ঘটনা ঘটায় অভিযুক্তরা। পরে তারা ভুক্তভোগীর অজান্তে ভিডিও ধারণ করে এবং তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করে।

ওই ঘটনার এক মাস পর ১৯ জুন ভুক্তভোগী ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় পুলিশ অভিযুক্তদের ডিজিটাল ট্র্যাকিংয়ের মাধ্যমে শনাক্তের পর আটক করে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন (ভারপ্রাপ্ত উপাচার্য) বলেন, আমরা বিষয়টি অবগত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, জালালাবাদ থানার ওসি, কোতোয়ালি থানার ওসি মিলে মিটিং করে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পেয়েছি।

এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে প্রশাসনিকভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ ঘটনায় সুষ্ঠু ও ন্যায়সঙ্গত বিচারের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, আমরা অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে রেখেছি। ভুক্তভোগী কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখনো কোনো মামলা দায়ের করা হয়নি।

এ ব্যাপারে ভুক্তভোগী ও অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক