হোম > সারা দেশ > সিলেট

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও। বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সোমবার ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাসহ (ইউএসজিএস) একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় সিলেটে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

সিলেটের নগরীর জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ও কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

সিলেট আসা হলো না রেজা হাসানের, নতুন ডিসি মামুন

কুলাউড়ার সীমান্ত এলাকা বাঁধ ভেঙে প্লাবিত

কুলাউড়ার ৪ রেলস্টেশন বন্ধ, বেহাত হচ্ছে মূল্যবান সম্পদ

খোয়াই নদীর বাঁধ ভেঙে পানির নিচে ১৫ গ্রাম

সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন

ছাতক উপজেলা প্রেসক্লাবের নেতৃত্বে আখতার-মোশাররফ

জমি দখল করতে এসে অস্ত্র-গাড়ি ফেলে পালাল সন্ত্রাসীরা

এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায় ১৪ জুলাই

সাতজনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি

রাস্তায় ঘর বানালেন শ্রমিক লীগ নেতা, স্কুলে যেতে পারছে না শিক্ষার্থীরা