হোম > সারা দেশ > সিলেট

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম ফিরছে সাইফুর রহমানের নামে

সিলেট ব্যুরো

দুই যুগ পর সিলেট অডিটোরিয়াম আবার ফিরছে সাবেক অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমানের নামে। মঙ্গলবার সিলেট সফরে এসে নিহরীর রিকাবী বাজার পয়েন্টে এই মিলনায়তন পরিদর্শনে গিয়ে এমনটি জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর শাহে আলম আলম।

দীর্ঘদিন ধরে জরাজীর্ণ হয়ে পড়া এই অডিটোরিয়াম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে অডিটোরিয়াম সংস্কারে ২ কোটি টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে।

এ তথ্য জানিয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, আমরা 'এম সাইফুর রহমান অডিটোরিয়াম' নামেই অর্থ বরাদ্ধ দেবো। এই নামটি সামনে বড় করে লিখতে হবে। যাতে মানুষের চোখে পড়ে। এতে যদি কিছু টাকা রেশী খরচ হয় তাতেও সমস্যা নেই।

এসময় সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বর্তমানে এই অডিটোরিয়ামটি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রয়েছে। এতে ঠিকমত তদারকি হচ্ছে না। তাই এটি সিটি করপোরেশনের আওতায় নিয়ে আসা প্রয়োজন। এতে সম্মতি প্রধান করেন প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, চারদলীয় জোট সরকারের আমলে জরাজীর্ণ মান্দাতা আমলের অডিটোরিয়াম সাইইফুর রহমানে আগ্রহে সংস্কার ও দৃষ্টিনন্দন করা হয়। পরে এটির নামকরণ করা হয় তৎকালীন অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য এম. সাইফুর রহমানের নামে ।

গত আওয়ামী লীগ সরকারের আমলে সাইফুর রহমানের নাম বদলিয়ে রাখে-কবি নজরুল অডিটোরিয়াম।

প্রায় দু'যুগ পর বিএনপি ক্ষমতাসীন হয়ে আবারও এই অডিটোরিয়ামের নাম বদলের উদ্যোগ নিয়েছে। আবার ফিরছে এম. সাইফুর রহমানের নামে।

ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে খুন, চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেপ্তার

কমলগঞ্জে ফাগুয়া উৎসবে ভারতীয় সহকারী হাইকমিশনার

সংসদে প্রতীক বিষয়ে সিদ্ধান্তের পর স্থানীয় সরকার নির্বাচন

নতুন নীতিমালা বাতিলের দাবিতে সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন

প্রশাসনিক সভায় রেজা কিবরিয়ার স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

ক্ষমতায় গিয়েই সরকার নগ্ন দলীয়করণ শুরু করেছে: মুহাম্মদ ফখরুল

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ইফতার

সিলেটে এক রোহিঙ্গা আটক, পলাতক আরো ২