হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ- ২ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী নাছির চৌধুরী

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নাছির চৌধুরী। শুরুতে নাছির চৌধুরীকে মনোনয়ন দেওয়া হলেও গত ২৮ ডিসেম্বর দলীয় মহাসচিব স্বাক্ষরিত আরেকটি মনোনয়নের চিঠি জেলা বিএনপির সাবেক উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী তাহির রায়হান চৌধুরী পাভেলের নামে পাঠানো হয়। তখন দল থেকে জানানো হয় সুনামগঞ্জ- ২ আসনে দলের দুইজন নেতাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে বলা হয়েছে।

এতে করে সুনামগঞ্জ- ২ (দিরাই-শাল্লা) আসনের সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়। আলোচনার ঝড় উঠে চায়ের টেবিলে কে থাকবেন শেষমেষ। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দলের সিনিয়র নেতৃবৃন্দ নাছির চৌধুরীকে এই আসনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। দলীয় মহাসচিব স্বাক্ষরিত চূড়ান্ত মনোনয়নের চিটি ইতোমধ্যে প্রার্থীর হাতে এসে পৌঁছে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত