হোম > সারা দেশ > সিলেট

যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট, ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

তাহিরপুরে যাদুকাটা নদীতে সোহালা গ্রামের সামনে গভীর রাতে অবৈধভাবে নদীর তীর কেটে বালু উত্তোলনকালে দুটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। জব্দের পর ড্রেজার মেশিন দুটি পুড়িয়ে দেয়া হয়েছে। ড্রেজার দুটির আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।

সোমবার দিবাগত ২টা ৩০ মিনিটে তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার পুলিশ সদস্য ও আনসার সদস্যদের নিয়ে যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার দুটি জব্দ করেন। সে সময় ড্রেজারের লোকজন পালিয়ে যায়।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে দুটি ড্রেজার জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। তাছাড়া ড্রেজার মেশিন, লিস্টার মেশিন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। যাদুকাটা নদীতে যারা এসব কাজে জড়িত থাকবে, তাদের আইনের আওতায় আনা হবে।

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি