হোম > সারা দেশ > সিলেট

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

এম এ হামিদ, মৌলভীবাজার

মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বাঘাছড়ার ওপরে প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার সেতুর কাজ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তিন মাস আগে কাজের মেয়াদ শেষ হলেও কাজ হয়নি চার ভাগের এক ভাগও। নষ্ট হচ্ছে নির্মাণসামগ্রী। দুর্ভোগে হাজার হাজার গ্রামবাসী। লোকজনের যাতায়াতসহ রোগী, স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও পণ্যসামগ্রী পরিবহনে হচ্ছে সমস্যা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ২০-২৫টি গ্রামে প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষের একমাত্র চলাচলের রাস্তাটির ওপরে নির্মিত ১০ মিটার দৈর্ঘ্যের সেতু দীর্ঘদিন থেকে কাজ না করে ফেলে রেখেছেন ঠিকাদার। সেতু দিয়ে প্রতিদিন ইউনিয়ন পরিষদসহ নানা জায়গায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন। ব্রিজ দক্ষিণ কানাইদেশি ও উত্তর কানাইদেশি গ্রামকে সংযোজিত করেছে। বাঘাছড়াটি অত্যন্ত শ্রোত প্রবল একটি পাহাড়িছড়া। বৃষ্টির সময় প্রচুর পানি নামে। ব্রিজের পাশে দেওয়া বিকল্প সেতু থেকে পড়ে ইতোমধ্যে প্রাথমিক বিদ্যালয়গামী ছাত্রদের আহত হওয়ার ঘটনাও ঘটেছে। কাজের জন্য দেওয়া ছড়াতে বাঁধের কারণে বৃষ্টির সময় আশপাশের বাড়িঘরগুলো পানিতে তলিয়ে যায়। এমনকি বিকল্প সেতুও। তখন লাশ নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়।

স্কুল ছাত্র আজাদ জানান, দীর্ঘদিন থেকে নানা অজুহাতে কাজ বন্ধ থাকার কারণে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার নির্মাণসামগ্রী। ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়া জানান, এক বছর আগে কাজ শুরু হলেও এখন পর্যন্ত চার ভাগের এক ভাগও শেষ হয়নি। কাজের মেয়াদ শেষ হয়েছে এ বছরের মার্চ মাসের প্রথমেই। এতে অসহায় হয়ে পড়েছে এলাকাবাসী। কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাইফুল আযম বলেন, কাজের মেয়াদ আরো না বাড়ালে কাজ শেষ করা সম্ভব নয়। তিনি জানান, এটা একটি বড় প্যাকেজ, অন্যগুলোর কাজ শেষ হলেও এই কাজ পিছিয়ে আছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান জানান, প্রকৌশলী ও ঠিকাদারকে নিয়ে বসে শিগগিরই কাজ সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

এসএমপির অভিযানে উদ্ধার ৬৮ মোবাইল, আটক ৩০