শ্বশুর বাড়িতে তারেক রহমানের ‘লাল গাড়ি’র বাজিমাত
সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে ভূমিধস জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদবাদী- বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 'সিলটি দামান্দ' বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুরের দেশে তাক লাগানো প্রায় শতভাগ বিজয় পেয়েছে বিএনপি।
তারেক রহমানের আলোচিত 'লাল গাড়ি'র বাজিমাতে বিভাগের ১৯টি আসনের মধ্যে ১৮টিতেই এমপি নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থীরা। প্রার্থী বাছাই শতভাগ সঠিক হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
তবে প্রধান প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট বিভাগে একটি আসনও পায়নি। তবে তাদের জোটের শরীক খেলাফত মজলিস ১টি আসন পেয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা জোট করতে গিয়ে বারবার হোচট খাওয়া ও নিজেদের আসন ছেড়ে দিয়ে নতুন প্রার্থী পরিবর্তনের কারণে আসন শূন্য হয়েছে জামায়াত। তবে কয়েকটি আসনে জামায়াত প্রার্থীদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে।
এদিকে, সিলেট -১ আসনে যে দলের প্রার্থী বিজয়ী হন-সেই দলই সরকার গঠন করে'।
দেশের সরকার গঠনে স্বাধীনতার পর থেকে প্রচলিত সেই 'মিথ' এবারও সত্যি হয়ে গেল।
'বিপ্লব পরবর্তী নির্বাচনে পুণ্যভূমি-খ্যাত এই আসনে এবার ১,৭৬,৯৩৬ ভোট পেয়ে খন্দকার মুক্তাদির জয়ী হয়েছেন। আর সরকার গঠনের জন্য সংখ্যাগরষ্টতা অর্জন করেছে বিএনপি।
২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা ও আগের দিন রাতে দুই ওলির মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণা শুর করেন বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান।
সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে ৩ জেলার সবকটি (১৩টি) আসনে বিজয়ী হয়েছে বিএনপি। আর সিলেট জেলার ৬টির মধ্যে ৫টি আসন পেয়েছ বিএনপি। অবিশ্বাস্য স্মরণীয় এক জয় বৃহস্পতিবার উপভোগ করেছে বিএনপি।
সিলেট বিভাগে যারা নির্বাচিত হয়েছেন.....
সিলেট জেলা : সিলেট জেলার ৬টি আসনের মধ্যে ৫টিতে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী। এর মধ্যে সিলেট-১ আসনে খন্দকার আবদুল মুক্তাদির, সিলেট-২ আসনে তাহসিনা রুশদীর লুনা, সিলেট-৩ আসনে প্রবাসী এম এ মালিক, সিলেট-৪ আসনে সাবেক সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ও সিলেট-৬ আসনে এমরান আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন।
এছাড়া সিলেট-৫ আসনে জামায়াতের ১১ দলীয় জোটের শরীক খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান বিজয়ী হয়েছেন।
সুনামগঞ্জ জেলার ৫টি আসনই পেয়েছে বিএনপি :
সুনামগঞ্জ ১ - কামরুজ্জামান কামরুল (বিএনপি)
সুনামগঞ্জ ২- নাসির উদ্দিন চৌধুরী (বিএনপি),
সুনামগঞ্জ ৩ - কয়সর আহমেদ (বিএনপি),
সুনামগঞ্জ ৪ - নুরুল ইসলাম নুরুল (বিএনপি) ও
সুনামগঞ্জ ৫- কলিম উদ্দিন মিলন (বিএনপি)
মৌলভীবাজার জেলা:
মৌলভীবাজার ১-নাসির উদ্দিন আহমেদ মিঠু (বিএনপি)
মৌলভীবাজার ২- শওকতুল ইসলাম শকু (বিএনপি)
মৌলভীবাজার ৩- এম নাসের রহমান (বিএনপি)
মৌলভীবাজার ৪- হাজী মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি)
হবিগঞ্জ জেলা :
হবিগঞ্জ ১- ড.রেজা কিবরিয়া (বিএনপি)
হবিগঞ্জ ২- ডা.সাখাওত হাসান জীবন (বিএনপি)
হবিগঞ্জ ৩- জি কে গউছ। (বিএনপি)
হবিগঞ্জ ৪- এস এম ফয়সল (বিএনপি) ।