হোম > সারা দেশ > সিলেট

সিলেটে শেখ মুজিবের ম্যুরাল অপসারণে বিক্ষোভের ডাক

সিলেট ব্যুরো

সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের লক্ষ্যে শুক্রবার নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে হযরত শাহজালাল (রহ.) তাওহীদি কাফেলা নামের একটি সংগঠন। সংগঠনের আহ্বায়ক মুশতাক আহমদ খান ও সদস্য সচিব শাহ মমশাদ আহমদ এক যুক্ত বিবৃতিতে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

এতে বলা হয়, হযরত শাহজালাল (রহ.) মূর্তি ও ভাস্কর্য সংস্কৃতি উৎখাতের জন্য সিলেট এসেছিলেন। বিগত জালেম সরকার এ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবের ম্যুরাল নির্মাণ করেছিল। আগস্ট-বিপ্লবের সময় বিক্ষুব্ধ জনতা অনেক ভাস্কর্য ধ্বংস করে দেয়, কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ম্যুরালটি এখনো বহাল।

এর আগে গত রোববার রাতে মুশতাক আহমদ খানের সভাপতিত্বে এক সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংগঠনের সদস্যসচিব শাহ মমশাদ বলেন, প্রশাসন কেন তা এখনো অপসারণ করছে না তা আমরা বুঝতে পারছি না।

জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আমার দেশ-কে বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি। আমরা ওপরের নির্দেশনার অপেক্ষায় আছি। নির্দেশনা পেলেই আমরা সরিয়ে ফেলব।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা