হোম > সারা দেশ > সিলেট

পাথর চুরির মামলায় কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার ভোর রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, আলমগীর হোসেনের বিরুদ্ধে ২০২৪ সালে বালু পাথর চুরির একটি মামলার ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। গত বছরের ৫ আগষ্টের পর সাদা পাথর লুটপাটের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সে সময় সেনাবাহিনীর সদস্যরা তার নৌকা আটক করে তাকে সতর্ক করে ছিলেন এরপর থেকে তখন আর তিনি কোন নৌকায় আর সাদা পাথর পাঠাননি।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র জানান, আলমগীর হোসেন চেয়ারম্যানের বিরুদ্ধে আগের একটি মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে আটক করেছে ডিবি। তাকে ডিবি আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম