হোম > সারা দেশ > সিলেট

জকিগঞ্জ রাস্তার বেহালদশায় বাড়ছে দুর্ভোগ

উপজেলা প্রতিনিধি, জকিগঞ্জ (সিলেট)

জকিগঞ্জ সিলেট মহাসড়কের শাহগলী বাসস্ট্যান্ড থেকে পরচক পর্যন্ত সড়কে ছোট ছোট গর্ত ও রাস্তার পিচ উঠে গিয়ে যানচলাচলে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, সিলেট শহর থেকে ৯০ কিলোমিটার পূর্ব দূরবর্তী সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলার একমাত্র যানচলাচল রাস্তা সিলেট জকিগঞ্জ রাস্তাটির শাহগলী বাসস্ট্যান্ড থেকে প্রায় আড়াই কিলোমিটার এলাকা পরচক পর্যন্ত যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে রাতের বেলায় ছোট ছোট গাড়ি সিএনজি, মোটরসাইকেল, পিকাআপ প্রভৃতি রাস্তায় গর্ত ও খানাখন্দে ভরপুর হয়ে ওঠায় প্রায় দুর্ঘটনায় পতিত হচ্ছে।

প্রাচীন এ রাস্তা দিয়ে প্রাইভেট গাড়ি ও যাত্রীবাহী গাড়ি ছাড়াও ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি- রপ্তানি পণ্য ভর্তি ট্রাক যাতায়াত করে থাকে। রাস্তাটির বর্তমানে বেহালদশার কারণে প্রায়ই আমদানি-রপ্তানি পণ্য ভর্তি ট্রাক রাস্তায় আটকা পড়ে যায়।

রাস্তার করুণ অবস্থাতে জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান জানান, বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করব।

বারহাল ইউপির চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী জানান, এ রাস্তা দিয়ে জনগণ অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ কামনা করছি।

সিলেট -জকিগঞ্জ সিনডবি রাস্তার এসওর সঙ্গে বারবার যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত