হোম > সারা দেশ > সিলেট

প্রাইভেটকারে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল ৫ জনের

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

সিলেটের ওসমানীনগরে ট্রাকের ধাক্কায় প্রাইভেটকারে থাকা একই পরিবারের চারজনসহ পাঁচজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার উনিশ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আমইল্লা গ্রামের প্রাইভেটকারচালক ৪০ বছর বয়সী সুহেল, যাত্রী ৪০ বছরের শামীমা, ৩৫ বছরের ইতি বেগম ও সাত বছরের আয়ান।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর-বিশ্বনাথ সার্কেল) আশরাফুজ্জামান বলেন, হজরত শাহজালালের (রাহ.) মাজার জিয়ারতের উদ্দেশে রূপগঞ্জ থেকে প্রাইভেটকারে সিলেটে আসছিলেন একই পরিবারের চার সদস্য। সকাল সাড়ে ৭টার দিকে উনিশ মাইল এলাকায় পৌঁছালে প্রাইভেটকারে ধাক্কা দেয় সিলেট থেকে ছেড়ে আসা একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।

আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পুলিশ সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন এই পুলিশ কর্মকর্তা।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত