হোম > সারা দেশ > সিলেট

ছাতকে ব্যবসায়ীকে আহত করে ২ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছবি: আমার দেশ

সুনামগঞ্জের ছাতক উপজেলার মঈনপুর এলাকায় ধান ব্যবসায়ী আব্দুল হককে কুপিয়ে ২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

রোববার রাত আনুমানিক ১০টা থেকে ১১টার মধ্যে মঈনপুর পুরাতন হাসপাতাল ও ব্রিজসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দোলার বাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের আজর আলীর ছেলে আব্দুল হক শরীষপুর এলাকা থেকে ব্যবসার টাকা নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে মঈনপুর পুরাতন হাসপাতাল সংলগ্ন স্থানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা একদল মুখোশধারী দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়।

দুর্বৃত্তরা দেশি ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ প্রায় ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়।

পরে অবস্থার অবনতি হলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এমন ঘটনায় এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

খবর পেয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ