হোম > সারা দেশ > সিলেট

গণতান্ত্রিক শক্তি হিসেবে বিএনপিই এখন জনগণের আস্থা: হুমায়ুন কবির

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক সম্পাদক ও সিলেট-২ আসনের মনোনয়ন প্রত্যাশী হুমায়ুন কবির বলেছেন, দেশের গণতান্ত্রিক অঙ্গনে বিএনপিই এখন প্রকৃত শক্তি হিসেবে জনগণের আস্থা অর্জন করছে। আমরা নিরলসভাবে কাজ করছি, যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনসহ পুরো সিলেটে বিএনপির বিজয় নিশ্চিত হয়। ধাপে ধাপে প্রতিটি গ্রাম ও বাড়িতে যাচ্ছি। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। এজন্য নেতাকর্মীদের উচিত কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নয়, দলকে কেন্দ্র করে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করা।

সোমবার সকাল সাড়ে ১১টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিশ্বনাথ ও ওসমানীনগরের কয়েক হাজার নেতাকর্মীর উদ্দেশে এ কথা বলেন তিনি।

সিলেট-২ আসনের উন্নয়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দীর্ঘদিন এ আসনে কোনো উন্নয়ন হয়নি। বিএনপি বিজয়ী হলে সিলেট-২ আসনকে দেশের অন্যতম রোল মডেল আসনে রূপান্তর করা হবে।

এ সময় চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী, এয়ারপোর্ট থানা বিএনপির আহবায়ক সাবেক ছাত্র নেতা আবদুল কাদির সমছু, সাবেক উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান ইমরান রববানী, কবির হোসেন ধলা, সাবেক ভাইস চেয়ারম্যান মো. গয়াছ মিয়া, জেলা কার্যনির্বাহী সদস্য সৈয়দ এনায়েত হোসেন, যুক্তরাজ্য যুবদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এনামুল হক লিটন, জেলা যুবদল নেতা সজ্জাদ মিয়া, ইয়াওর আলী।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪