হোম > সারা দেশ > সিলেট

পুলিশের হাত থেকে হ্যান্ডকাফসহ পালাল আসামি

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাই উপজেলায় রুবেল চৌধুরী নামের এক আসামিকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় হ্যান্ডকাফসহ পালিয়ে গেছেন তিনি।

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে৷ রুবেল লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়নের সুবিদপুর গ্রামের ছিনু চৌধুরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, মারামারির মামলার পলাতক আসামি রুবেল চৌধুরী। শনিবার বিকেলে উপজেলার মোড়াকরি বাজারে তাকে গ্রেপ্তার করতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যার দিকে তাকে গ্রেপ্তার করলে কৌশলে হ্যান্ডকাফসহ পুলিশের হাত থেকে পালিয়ে যান।

লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণপদ মিত্র বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহিদুল হক মুন্সি বলেন, হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশ মাঠে কাজ করছে। খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ