হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে চা শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ২

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকআপ উল্টে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার সকালে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আমরাইল চা-বাগানের সাধনের ছেলে বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের ছেলে হৃদয় রবি দাস (৩২)।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০ জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮ জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

বাহুবলে আবেদন করেও সরকারি সেবাবঞ্চিত গর্ভবতী নারীরা!‎

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল