হোম > সারা দেশ > সিলেট

‘ঝোপ বুঝে কোপ মারা বাংলাদেশে আর হবে না’

রাষ্ট্রদূত আনসারী

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

রাষ্ট্রদূত এম. মুশফিকুল ফজল আনসারী বলেছেন, বাংলাদেশের মানুষ যে অধিকার ফিরে পেয়েছে, সেই অধিকারের ওপর দাঁড়িয়ে মানুষ সঠিক গন্তব্যের পথে এগোবে। বাংলাদেশের মানুষ যখন তার অধিকারের প্রশ্নে জেগেছে, বাংলাদেশের মানুষ যখন গুম-খুনের শিকার হয়েছে, এই যে পলাতক শ্রেণির লোকেরা যদি মনে করেন যে না একটা বোধহয় সময় এসেছে, আমরা বোধহয় ঝোপ বুঝে কোপ মারতে পারবো, এটি বাংলাদেশে আর হবে না। এটি রক্ষা করতে আমাদের সার্বজনীন ঐক্যের প্রয়োজন, আমাদের ইস্পাত কঠিন ঐক্য।’

শনিবার সিলেট নগরের পিটিআই মিলনায়তনে দেড় শতাধিক প্রবাসী পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসব কথা বলেন।

সিলেট বিভাগের চারটি জেলার ১৫৪ প্রবাসী পরিবারের মাঝে বিভিন্ন ক্যাটাগরিতে ৫ কোটি ১৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে এ টাকা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত