হোম > সারা দেশ > সিলেট

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার-নরসিংপুর সড়কের শ্যামারগাঁও এলাকায় একটি জনগুরুত্বপূর্ণ কালভার্টের পানি নিষ্কাশনের পথ বন্ধ করে অবৈধভাবে বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে এবং পানি চলাচল স্বাভাবিক রাখার দাবিতে ফুঁসে উঠেছেন স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে উপজেলার শ্যামারগাঁও গ্রামের নারী-পুরুষের অংশগ্রহণে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দোয়ারাবাজার উপজেলা যুবদলের সদস্য আমির উদ্দিন ও তাঁর সহযোগী তাজ উদ্দিন এবং জমির উদ্দিন কালভার্টের মুখ ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন।

স্থানীয়দের দাবি, প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের এই কালভার্টটি দীর্ঘদিন ধরে এলাকার কৃষি সেচ ও বৃষ্টির পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি বন্ধ হয়ে গেলে বর্ষা মৌসুমে কয়েকশ একর কৃষিজমি তলিয়ে যাওয়ার পাশাপাশি স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন আসরাফ আলী, দেলোয়ার হোসেন, আব্দুস সালাম, জালাল হোসেন ও আজাদ আলী প্রমুখ। এর আগে তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

তবে অভিযুক্ত যুবদল নেতা আমির উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ওই জায়গাটি তাঁদের পৈতৃক সূত্রে প্রাপ্ত রেকর্ডভুক্ত জমি এবং সেখানে ঘর তুললে কালভার্টের পানি প্রবাহে কোনো বিঘ্ন ঘটবে না।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ জানান, উভয় পক্ষ থেকেই অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে তদন্তের জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকায় প্রশাসনের সরাসরি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কিছুটা আইনি সীমাবদ্ধতা রয়েছে।

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল

বাহুবলে আবেদন করেও সরকারি সেবাবঞ্চিত গর্ভবতী নারীরা!‎

নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

বাহুবলে মাদকাসক্ত যুবককে এক বছরের কারাদণ্ড

‎পাহাড় কাটায় ইউপি সদস্যকে ৩ লাখ টাকা জরিমানা

জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে সিলেট বিএনপির আনন্দ মিছিল

পুশইন বন্ধের দাবিতে জুড়িতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কয়েস লোদী

আট বছরেও নিজস্ব ভবন হয়নি শায়েস্তাগঞ্জ উপজেলার

সড়কের পাশে উদ্ধার হওয়া সেই শিশুটি হাসপাতাল থেকে চুরি